Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Japan is sending spacecraft to the moon:চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে জাপান

Japan is sending spacecraft to the moon
Japan is sending spacecraft to the moon

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান পাঠাতে যাচ্ছে জাপান। চাঁদের দক্ষিণাঞ্চলে ভারতের ‘চন্দ্রযান-৩’ সফলভাবে অবতরণ করতে না করতেই এমন ঘোষণা এলো।

জানা গেছে, আগামী রোববার (২৭ আগস্ট) সকালে দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে এইচ-২ নামের রকেটটি চাঁদের উদ্দেশ্যে রওনা করবে। সঙ্গে নিয়ে যাবে একটি উন্নত ইমেজিং স্যাটেলাইট ও লাইটওয়েট ল্যান্ডার। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে মহাকাশযানটি চাঁদে নামবে বলে আশা করা হচ্ছে।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) কাছে এই চন্দ্রাভিযানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর আগে বেশ কয়েকবার ব্যর্থতার পরিচয় দিয়ে ইমেজ সংকটে পড়েছে সংস্থাটি।

এর আগে, গত ২৩ আগস্ট চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩। এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়েছে প্রতিবেশী দেশটি। তবে এর কয়েক দিন আগে চাঁদের একই অঞ্চলে মহাকাশযান পাঠায় রাশিয়া। কিন্তু তাদের সেই অভিযান ব্যর্থ হয়।


You might also like!