Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Israeli airstrike: ইসরায়েলের হামলায় গাজায় নারী চিকিৎসকের ৯ শিশুসন্তান নিহত

Israeli airstrike
Israeli airstrike

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ইসরায়েলের হামলায় গাজার এক নারী চিকিৎসকের ১০ শিশুসন্তানের মধ্যে ৯ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার ওই চিকিৎসকের বাড়িতে হামলা চালানো হলে এ ঘটনা ঘটে। হামলায় ওই চিকিৎসকের স্বামী ও এক সন্তান গুরুতর আহত হয়েছেন।

ওই চিকিৎসকের নাম আলা আল-নাজ্জার। তিনি দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে কাজ করেন। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল শুক্রবার জানিয়েছেন, হামলার পর নাজ্জারের বাসা থেকে নয়টি মরদেহ উদ্ধার করা হয়।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আলবোরশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, চিকিৎসক আলা আল-নাজ্জারকে তাঁর কর্মস্থলে দিয়ে বাসায় ফেরেন তাঁর স্বামী হামদি। এরপর কয়েক মিনিটের মধ্যে তাঁদের বাসায় হামলা চালানো হয়।

ওই চিকিৎসকের আত্মীয় ইউসেফ আল-নাজ্জার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘যথেষ্ট হয়েছে। আমাদের মাফ করুন। সব দেশ, আন্তর্জাতিক সম্প্রদায়, সব মানুষ, হামাস—সবার কাছে বলছি, আমাদের ওপর দয়া দেখান। বারবার ঘরবাড়ি ছেড়ে যেতে যেতে আর ক্ষুধায় আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি।’এদিকে আজ শনিবারও গাজায় নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ দুপুর থেকে আগের ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে ইসরায়েলে হামলায় অন্তত ৭৪ জন নিহত হন। এর মধ্যে দক্ষিণ গাজায় ত্রাণের ময়দা বহনকারী একটি ট্রাকে হামলা চালানো হলে নিহত হন পাঁচ ফিলিস্তিনি। আর উত্তর গাজার জাবালিয়ায় একটি পরিবারের বাড়িতে হামলার পর প্রায় ৫০ জন নিহত বা নিখোঁজ রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৯ মাস ধরে চলমান ইসরায়েলের হামলায় গাজায় ৫৩ হাজার ৯০১ জন নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৯৩ জন। আর উপত্যকাটির জনসংযোগ কার্যালয়ের হিসাবে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬১ হাজার ৭০০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের মৃত ধরে এ হিসাব করা হয়েছে।

You might also like!