International

3 years ago

Turkey Earthquake : অপারেশন দোস্ত : তুরস্ক থেকে দেশ ফিরেছে ভারতীয় সেনাবাহিনীর মেডিকেল টিম

indian army medical team returns from turkey
indian army medical team returns from turkey

 

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে অপারেশন দোস্তের অধীনে নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর মেডিকেল টিম সোমবার দেশে ফিরেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট বার্তায় জানিয়েছেন, ৯৯ জন সদস্যের একটি দল সফলভাবে তুরস্কের ইস্কেন্দেরুনে একটি সম্পূর্ণ সজ্জিত ৩০ শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতাল স্থাপন এবং পরিচালনা করেছে, যা প্রায় চার হাজার রোগীর সার্বক্ষণিক চিকিৎসা করছে।

চলতি মাসে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। ভূমিকম্পের পরে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার পাশাপাশি চিকিৎসা সহায়তা প্রদানের জন্য অপারেশন দোস্ত চালু করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছিলেন, ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা বাড়ানো হবে। সেই মত ভারতীয় সেনাবাহিনীর মেডিকেল টিম পৌঁছে গিয়েছিল তুরস্কে।

You might also like!