Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Imran Khan :জেলে বিষপ্রয়োগে মেরে ফেলা হতে পারে ইমরানকে, আশঙ্কা বুশরা বিবির

Imran may be killed by poison in prison, fears Bushra Bibi
Imran may be killed by poison in prison, fears Bushra Bibi

 

ইসলামাবাদ : জেলবন্দি স্বামীকে নিয়ে আতঙ্কে ভুগছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি । তোষাখানা মামলায় সাজা পেয়ে এই মুহূর্তে পাঞ্জাব প্রদেশের জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর স্ত্রীর আশঙ্কা, বিষপ্রয়োগে মেরে ফেলা হতে পারে ইমরানকে। ইতিমধ্যেই এই আশঙ্কার কথা জানিয়ে তিনি চিঠি লিখেছেন পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে।

সমস্যা ক্রমেই বাড়ছে ইমরান খানের। বেশ কিছুদিনে হয়ে গেল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী রয়েছেন গারদের ওপারে। গত ৫ আগস্ট ইসলামাবাদের এক আদালত তাঁকে ৩ বছরের সাজা শুনিয়েছে। এরপরই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। সম্প্রতি ৬টি মামলায় তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়েছে এক জেলা ও দায়রা আদালত।

ইতিমধ্যেই ইমরান আইনজীবীদের কাছে জানিয়েছেন, তাঁকে যে সেলে রাখা হয়েছে সেখানে দিনে মাছি ভনভন করছে, রাতে পোকামাকড় বেরচ্ছে। পিটিআই চেয়ারম্যান তাঁর আইনজীবীকে বলেছেন তিনি জেলে থাকতে চান না। তিনি জানিয়েছেন, “আমাকে এখান থেকে বের করুন। আমি জেলে থাকতে চাই না।” কিন্তু আদালতের নয়া রায়ের পর বোঝা যাচ্ছে, ইমরানের মুক্তির সম্ভাবনা যেন ক্রমেই ক্ষীণ হচ্ছে। এর মধ্যেই তাঁর খুন হয়ে যাওয়ার আশঙ্কায় প্রশাসনের দ্বারস্থ হলেন বুশরা বিবি।

You might also like!