Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Imran khan gets Bail : জামিন পেলেন ইমরান খান, তোষাখানা মামলায় নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

Imran Khan (File Picture)
Imran Khan (File Picture)

 

ইসলামাবাদ, ২৯ আগস্ট : বড়সড় স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তোষাখানা মামলায় মঙ্গলবার জামিন পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। এই মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। মঙ্গলবার সেই নির্দেশে স্থগিতাদেশ দিল ইসলামাবাদ হাইকোর্ট।

চলতি মাসের শুরুতে এই মামলায় দোষী সাব্যস্ত করে আদালত সাজা ঘোষণার পরই গ্রেফতার করা হয় ইমরানকে। গত শনিবার ইসলামাবাদের একটি আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধানকে তিন বছরের জেলের সাজা দেয়। মঙ্গলবার সেই সাজায় স্থগিতাদেশ দিল ইসলামাবাদ হাইকোর্ট। ইমরান খানকে ১ লক্ষ টাকা সিউরিটি বন্ড জমা দিতে বলা হয়েছে। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে ইমরানের আইনজীবী বলেছেন, এই রায়ে সংবিধান ও আইনের জয় হল।

You might also like!