Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

America:আমেরিকায় মসজিদের সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ইমামের

Imam shot dead in front of mosque in America Imam shot dead in front of mosque in America
Imam shot dead in front of mosque in America Imam shot dead in front of mosque in America

 

নিউইয়র্ক, ৪ জানুয়ারি  : ইজরায়েল-হামাস যুদ্ধের মাঝে আমেরিকায় ইমাম খুন। নিউ ইয়র্কের কাছে মসজিদের বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ওই ব্যক্তির। বুধবার মসজিদের বাইরেই গুলিবিদ্ধ হন ইমাম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। কারা, কেন এই হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। বিস্তারিত তদন্ত চালাচ্ছে নিউ ইয়র্ক সিটি পুলিশ । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে মার্কিন মুল্লুকে ।

মার্কিন পরিবহন নিরাপত্তা সংস্থার মুখপাত্র লিসা ফার্বস্টেইন জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম হাসান শরিফ। তিনি ইমামের পাশাপাশি মার্কিন পরিবহন নিরাপত্তা সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। সংস্থার তরফে লিসা বার্তা, “হাসানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।”

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, বুধবার সকালে হামলা হয় ইমামের উপরে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। ইমাম খুনের পর মসজিদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।উল্লেখ্য, ইজরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা জুড়ে ইসলামোফোবিক এবং ইহুদি-বিরোধিতা বেড়েছে। উভয়পক্ষের মধ্যে হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গিয়েছে।

You might also like!