International

3 years ago

Afghanistan : আফগানিস্তানে প্রবল তুষারপাত, মৃত অন্তত ১৬৬

Heavy snowfall in Afghanistan, at least 166 dead
Heavy snowfall in Afghanistan, at least 166 dead

 

কাবুল, ৩০ জানুয়ারি  : আফগানিস্তানে চলছে শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ ও হাড়হিম করা ঠান্ডার দাপটে ইতিমধ্যে গোটা দেশে দেড়শোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রচুর গবাদিপশু প্রাণ হারিয়েছে। আফগানিস্তান প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ঠান্ডায় কমপক্ষে ১৬৬ জনের মৃত্যু হয়েছে। আর এই অতিরিক্ত ঠান্ডার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ঘরের ভিতর গরম রাখার জ্বালানি জোগাড় করতেও খিমশিম খেতে হচ্ছে আফগানবাসীকে।

প্রশাসন জানিয়েছে, এই ঠান্ডায় চরম দুর্দশার পরিস্থিতি তৈরি হয়েছে দেশ জুড়ে। দারিদ্রপীড়িত দেশটিতে দুর্দশার ছবি উঠে এসেছে। আফগানিস্তানে ১০ জানুয়ারি থেকে -৩৩ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় তাপমাত্রায় রয়েছে। ব্যাপক তুষারপাত, ঘরবাড়িহীন, খাবার ও পানীয় জলের অভাব এবং নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হচ্ছে তাঁদে্র। সব মিলিয়ে তাঁদের চরম সংকটে দিনযাপন করতে হচ্ছে।

You might also like!