Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

4 years ago

Hayat hotel attack kills 8 people : মোগাদিশুতে হায়াত হোটেলে হামলা আল-শাবাব জঙ্গিদের, অন্ততপক্ষে ৮ জনের মৃত্যু

Hayat hotel attack kills 8 people
Hayat hotel attack kills 8 people

 

মোগাদিশু, ২০ আগস্ট : সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে হায়াত হোটেলে হামলা চালাল আল-শাবাব জঙ্গিরা। দু'টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি চালিয়ে সন্ত্রাসীরা হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে। সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইও হয়। এখনও পর্যন্ত ৮ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। গভীর রাত পর্যন্ত হোটেল থেকে ৯ জন আহত ব্যক্তিকে বের করে আনা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এক পুলিশ আধিকারিক বলেন, "হোটেল হায়াতকে লক্ষ্য করে দু'টি গাড়ি বোমা হামলা হয়। একটি বিস্ফোরণ হোটেলের গেটে আঘাত করে। জঙ্গিরা হোটেলের ভিতরে রয়েছে বলে আমরা জানতে পেরেছি।" হায়াত হল মোগাদিশুর একটি জনপ্রিয় স্থান, যেখানে অন্যান্য বেশ কয়েকটি হোটেল রয়েছে। দেশি, বিদেশি সরকারি কর্মকর্তাদের ভিড় এই জায়গায় লেগেই থাকে।

You might also like!