International

3 years ago

France : "ইউক্রেনের প্রতি রাশিয়ার এই যুদ্ধ ঘৃণিত''

france
france

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ প্রায় এক বছর পূর্ণ হতে চললো। কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতিতে জাতিসঙ্ঘ খুবই উদ্বিগ্ন। এই পরিস্থিতিতেই শুক্রবার জাতিসংঘের সভা ডাকা হয়। রাশিয়া সহ পশ্চিমের অনেক দেশ সেই সভায় উপস্থিত ছিল। সেখানেই নিজেদের বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার অভিযানকে অযৌক্তিক ও মানবতাবিরোধী আখ্যা দিয়েছেন জাতিসংঘে ফ্রান্সের প্রতিনিধি। তিনি রাশিয়ার এ যুদ্ধকে ঘৃণিত আখ্যা দিয়েছেন। যদিও মুহূর্তকাল বিলম্ব না করে রাশিয়া তার উত্তর দিয়েছে।


 ওই বৈঠকে মিনস্ক চুক্তি ভঙ্গের জন্য ইউক্রেনকে দোষারোপ করেছেন রাশিয়ার প্রতিনিধি নেবেঞ্জিয়া। একইসঙ্গে ফ্রান্স ও জার্মানিসহ পশ্চিমাদের ওপরও যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ করেন ভ্যাসিলি নেবেঞ্জিয়া। তার দাবি, পশ্চিমারা মস্কোকে ধ্বংস করে দিতে চায়। তিনি বলেন, ইউক্রেন চুক্তি ভেঙেছে। তাই প্রথম দরকার ইউক্রেনকে বোঝানো। কিন্তু পশ্চিমের বহু দেশ তা না করে উল্টো পথে হাঁটছে। এমনকি অনেকেই ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সাহায্য করছে। প্রসঙ্গত স্মরণীয়,গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এখনও চলছে এ অভিযান। এ সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ অস্ত্র ও অর্থসহায়তা নিয়ে এগিয়ে এসেছে। প্রথমে তুরস্ক এই দুই দেশের মধ্যস্থতা করার চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হয়। তারপর আর কোনো সুযোগ তুরস্ক পায় নি।ওই দেশের উপরেই নেমে আসে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। ভারত এখন পর্যন্ত দুই দেশকেই শান্তি স্থাপনের জন্য আলোচনার টেবিলে বসতে বলেছে।



You might also like!