Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Drone attack on Indian ships in Red Sea:লোহিত সাগরে ভারতীয় ভেসেলে ড্রোন হামলা, নেপথ্যে থাকা দেশের নাম প্রকাশ আমেরিকার

Drone attack on Indian ships in Red Sea
Drone attack on Indian ships in Red Sea

 

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর : লোহিত সাগরে ভারতীয় জাহাজে ড্রোন হামলা! এমনই বার্তা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিভাগ। তাঁদের দাবি, লোহিত সাগরে ড্রোন হামলা চালানো হয় একটি তেল বহনকারী ভারতীয় জাহাজে। পেন্টাগন জানিয়েছে, ভারত উপকূলে গতকাল ইরানের ছোঁড়া ড্রোনের আঘাতে জাপানের একটি রাসায়নিক ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। মার্কিন সামরিক বাহিনী এই ট্যাঙ্কারের দিকে লাগাতার নজর রেখেছে। গতকাল সকালে ভারতীয় উপকূল থেকে ২২০ নটিকাল মাইল দূরে এই ঘটনা ঘটে। হতাহতের কোনও খবর নেই। ভারতীয় নৌবাহিনীও সবরকম সাহায্যে এগিয়ে এসেছে।

এছাড়াও হামলার শিকার হয়েছে এমভি সাইবাবা নামে একটি ভেসেলও। গ্যাবনের মালিকানাধীন ওই জাহাজটিতে ভারতীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলা হয়। ভারতীয় নৌবাহিনী রবিবার জানিয়েছে, ওই ভেসেলে ২৫ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন এবং সবাই সুরক্ষিত রয়েছেন। ওই ভেসেলে ভারতীয় পতাকা ছিল না। লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কারে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে আমেরিকা।

আরব সাগরের ভারতীয় উপকূলে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে ভারতগামী জাহাজে প্রথমে ড্রোন হামলার বিষয়ে জানা যায়। ইরান ওই হামলা চালিয়েছে বলে দাবি করেছে আমেরিকা। ইরান অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। দেশটির উপ বিদেশমন্ত্রী আলি বাঘেরি বলেছেন, হুতি বিদ্রোহীরা ‘তাদের নিজেদের সিদ্ধান্তে এবং সক্ষমতায়’ এসব হামলা চালাচ্ছে।

You might also like!