International

3 years ago

Bhutan kings meets PM Modi : ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, দোভাল ও ওয়াংচুকের মধ্যেও হল বৈঠক

Bhutan kings meets PM Modi
Bhutan kings meets PM Modi

 

নয়াদিল্লি, ৪ এপ্রিল : ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে বৈঠক করেছেন ভুটানের রাজা। পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেছেন ভুটানের রাজা।

উল্লেখ্য, তিনদিনের সফরে গতকালই ভারতে এসেছেন ভুটান নরেশ। তাঁর সঙ্গে এসেছেন, সেদেশের বিদেশ ও বৈদেশিক বাণিজ্য দফতরের মন্ত্রী ড. তান্দি দোরজি এবং শীর্ষ আধিকারিকরা। প্রতিবেশী দু'টি দেশের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের আদান-প্রদানের দীর্ঘ পরম্পরা মেনেই এই সফর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও মিলিত হবেন ভুটান নরেশ।


You might also like!