Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

4 months ago

Narendra Modi And Giorgia Meloni: কূটনীতিতে মিষ্টি ছোঁয়া, মেলোনির জন্য মোদির বিশেষ উপহার এখন নেটদুনিয়ায় হিট

Narendra Modi  And Giorgia Meloni
Narendra Modi And Giorgia Meloni

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রোম সফরে গিয়ে ফের চর্চার কেন্দ্রে প্রধানমন্ত্রী Narendra Modi এবং ইতালির প্রধানমন্ত্রী Giorgia Meloni। ইতিমধ্যেই দুই ‘বন্ধু’র একাধিক ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেগুলি ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। এবার দু’জনের একটি ভিডিও প্রকাশ্যে এল। যেখানে দেখা যাচ্ছে, মোদি ‘পারলে’র তৈরি ‘মেলোডি’ চকোলেট উপহার দিচ্ছেন মেলোনিকে।

মোদির এবং মেলোনির সুসম্পর্ক ওয়াকিবহল মহলে চর্চার বিষয়। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। তাঁদের এই ফ্রেম সমাজমাধ্যমে ‘মেলোডি’ নামে পরিচিত। এবার ভারতের প্রধানমন্ত্রীর ইটালি সফরে দু’জনের নিজস্বী (সেলফি) দেখা গেল বিশ্বখ্যাত কলোসিয়ামের সামনে। পাশাপাশি, সমাজমাধ্যমে মেলোনি ‘মেলোডি’ পোস্ট করে লিখেছেন- ‘রোমে স্বাগত, আমার বন্ধু!’

মোদির চকোলেট উপহারের ভিডিওটি ঝড়ের মতো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। কোটি কোটি মানুষ ইতিমধ্যেই তা দেখে ফেলেছেন। বহুবার সেটি শেয়ারও হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ইটালির প্রধানমন্ত্রী বলছেন, “প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট। মেলোডি।” এরপরই দুই রাষ্ট্রনেতা হাসতে থাকেন। ভিডিওটি দেখে মুচকি হাসি দিয়ে নেটিজেনরা বলছেন, “খুব চকোলেটি।”

মঙ্গলবার ইটালিতে পা রেখেছেন মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সে দেশের উপপ্রধানমন্ত্রী এবং বৈদেশিক সম্পর্কমন্ত্রী অ্যান্টনিও তাজানি। জানা গিয়েছে, এই সফরে মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। বৈঠক করবেন ইটালির প্রেসিডেন্ট সার্গিও মাট্টারেলার সঙ্গেও। আলোচনা করবেন দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করা নিয়ে।

You might also like!