International

2 years ago

Earthquake Felt in Indonesia: ইন্দোনেশিয়া কেঁপে উঠল জোরালো ভূমিকম্পে, ৭.৩ তীব্রতার কম্পন সুমাত্রা দ্বীপে

Earthquake Felt in Indonesia
Earthquake Felt in Indonesia

 

জাকার্তা, ২৫ এপ্রিল : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ভোররাত ৩টে (স্থানীয় সময়) নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়। যার জেরে প্রায় দু’ঘণ্টার জন্য সুনামির সতর্কতা জারি করে সংশ্লিষ্ট দফতর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩।

সুনামির জন্য সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষকে অবিলম্বে ভূমিকম্পের কবলে পড়া এলাকার বাসিন্দাদের উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ৮৪ কিলোমিটার গভীরে। প্রথম বার মাটি কেঁপে ওঠার পর পর আরও বেশ কয়েক বার কেঁপে (আফটারশক) ওঠে সুমাত্রা সংলগ্ন এলাকাগুলি। যার মধ্যে রিখটার স্কেলে একটি ৫ মাত্রার ভূকম্পও অনুভূত হয়।

You might also like!