Breaking News

 

International

3 years ago

california of USA : ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি, মা ও সন্তান-সহ মৃত্যু ৬ জনের

6 shot dead in california of USA
6 shot dead in california of USA

 

ক্যালিফোর্নিয়া, ১৭ জানুয়ারি : আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে ৬ জনের। নিহতদের মধ্যে ৬ মাস বয়সী এক শিশু ও তার মা রয়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে একটি বাড়িতে ঢুকে বন্দুকবাজরা এলোপাথাড়ি গুলি চালায়। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় দু'জন জড়িত। পুলিশ তাদের খুঁজছে।

এদিকে, ঘটনাটিকে টার্গেট কিলিং উল্লেখ করেছেন কাউন্টি শেরিফ মাইক বউরেক্স। তিনি জানান, এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ কোনও চক্র জড়িত থাকতে পারে। কাউন্টি শেরিফ বলেন, ঘটনার পর পুলিশ দু'জনের মরদেহ সড়কে, একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখে। বাকিদের মরদেহ ঘরের ভেতরে পড়েছিল। ঘটনায় জড়িতদের খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

You might also like!