Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

২২ শিশু-সহ ৩৪ জনকে গুলি করে খুন! তাইল্যান্ডে গণহত্যার পর আত্মঘাতী বন্দুকবাজ

Thailand  Incident
Thailand Incident

 

ব্যাঙ্কক, ৬ অক্টোবর : ফের গণহত্যার সাক্ষী হল থাইল্যান্ড। বৃহস্পতিবার এলোপাথাড়ি গুলি চলল সে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে শিশুদের দিবা-যত্ন কেন্দ্রে। প্রাক্তন এক পুলিশ কর্মীদের গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। নিহতদের মধ্যে ২২ জনই শিশু। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, থাল্যান্ডের উত্তর-পূর্ব প্রদশে একটি ক্রেশে হামলা চালানো হয়েছে। হামলায় জখম হয়েছেন আরও অনেকে। গণহত্যার পর আত্মঘাতী হয়েছেন বন্দুকবাজ।

থাইল্যান্ডের ‘প্রি স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টার’-এ গুলি চালায় প্রাক্তন এক পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের কোপান বন্দুকবাজ। কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

You might also like!