Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

Bus Accident : মিশরে মিনিবাস খাদে পড়ে নিহত ১৯, আহত আরও ৬ জন

19 killed, 6 injured minibus accident in Egypt
19 killed, 6 injured minibus accident in Egypt

 

কায়রো, ১২ নভেম্বর : মর্মান্তিক দুর্ঘটনা মিশরে। শনিবার উত্তর মিশরের নীল ডেল্টায় এলাকায় একটি মিনিবাস উল্টে খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়, জানিয়েছে শনিবার মিশরের আগা শহরের কাছে নীল ডেল্টায় এলাকার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ৩৫ যাত্রী বহনকারী বাসটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মানসুরিয়া খালে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে । আহতদের স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর সাময়িক সময়ের জন্য মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়।

মিশরে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা। শহর বা গ্রামের রাস্তাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা ও যানবাহন চলাচল যথাযোগ্য নিয়ম পালন করা হয় না বিধায় দুর্ঘটনা ঘটেই থাকে। সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে দুর্ঘটনায় ৭ হাজার মানুষ মারা গেছে। গত জুলাই মাসে মধ্য মিশরে ২৫ জনের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়। এ সময় আহত হন ৩৫ জন। রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।

You might also like!