International

1 hour ago

Israel Attack on Lebanon: লেবাননে ইজরায়েলের হামলায় ব্রিগেডিয়ার জেনারেল-সহ নিহত ১২

The Lebanese Army released images of the car it says was attacked by the Israeli military
The Lebanese Army released images of the car it says was attacked by the Israeli military

 

বেইরুট, ৭ জুন : আমেরিকার মধ্যস্থতায় হওয়া শর্তযুক্ত যুদ্ধবিরতি চুক্তির মাত্র কয়েক দিনের মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলজুড়ে নতুন করে হামলা চালিয়েছে ইজরায়েল। শনিবারের এই হামলায় লেবানন সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা-সহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং একজন ক্যাপ্টেন রয়েছেন। দক্ষিণাঞ্চলের খারদালি–নাবাতিয়েহ সংযোগ সড়কে চলাচলকারী একটি সামরিক যানকে লক্ষ্য করে ইজরায়েল এই হামলা চালায়। লেবাননের সেনাবাহিনী বলেছে, ইজরায়েলের ইচ্ছাকৃত, বারবার চালানো এমন নৃশংস আগ্রাসনের ধারাবাহিকতার লক্ষ্য হলো কোনও সমাধানে পৌঁছানোর সব প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া।

অন্যদিকে ইজরায়েলি সেনা দাবি করেছে, শনিবার ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে’ হামলা চালানো হয়েছে। ইজরায়েলি সেনা এও জানিয়েছে, গত দুদিনে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রায় ১৫০টি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর মধ্যে অস্ত্রাগার, কমান্ড সেন্টার, রকেট লঞ্চার রয়েছে। ইজরায়েলি সেনাবাহিনী শনিবার গভীর রাতে জানিয়েছে যে, দক্ষিণ লেবাননে তাদের দুজন সেনাও নিহত হয়েছে।

You might also like!