Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

National Health Mission: রাষ্ট্রীয় বালস্বাস্থ্য প্রকল্পের টাকা আটকে! দাবি রাজ্যের

State child health project money stuck! Claims of the state
State child health project money stuck! Claims of the state

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রকল্পে নাম বিতর্কে ফের কেন্দ্রের প্রকোপ! এমনটাই অভিযোগ উঠেছে। এতদিন অভিযোগ উঠছিল একশো দিনের কাজ, গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনা, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের মতো একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এবার স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রীয় বালস্বাস্থ্য কার্যক্রমের টাকাও দিল্লি আটকে দিয়েছে। কেন্দ্রের দাবি, তাদের দেওয়া নাম রাজ্য সরকার বদলে দিয়েছে বলেই এমনটা করা হয়েছে।

স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, এতে শিশুদের হার্টের জন্মগত ত্রুটি মেরামতের অপারেশন নিখরচায় হয় যে শিশুসাথী প্রকল্পে, তার অর্থের ভাঁড়ারেও টান পড়েছে। যার ফলে অসংখ্য শিশুর জীবন বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যের শাসক দলের তরফে তাই শিশুদের চিকিৎসা নিয়ে ঘৃণ্য রাজনীতির অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে শিশুদের হার্টের চিকিৎসা নিয়ে সমস্যা পড়ছেন অভিভাবকরাও।

You might also like!