Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

2 weeks ago

Suvendu Adhikari: ‘চন্দ্রনাথ খুনে ভাইপো গ্যাং! শুটারদের ২ কোটি টাকার সুপারি’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

Suvendu on Chandranath Rath
Suvendu on Chandranath Rath

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র দু’দিনের মাথায় মধ্যমগ্রামে খুন হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। সেই ঘটনা ঘিরে একসময় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এবার চন্দ্রনাথ রথের খুনের ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি দাবি করেন, “আমি যা খবর পেয়েছি, তাতে চন্দ্রনাথ খুনের পিছনে ভাইপো গ্যাং রয়েছে। শুটারদের ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছিল।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এখানেই থেমে থাকেননি শুভেন্দু। তাঁর দাবি, তিনি একাধিক কল রেকর্ডিং শুনেছেন। সেই রেকর্ডিংয়ে ঘটনার নেপথ্যে ‘ভাইপো গ্যাং’, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের যোগ থাকার বিষয়টি স্পষ্ট বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। 

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছিল। তৃণমূলকে হারিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। তার ঠিক ২ দিনের মাথায় ভয়ংকর কাণ্ড ঘটে মধ্যমগ্রামে। বাড়ি ফেরার পথে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয় শুভেন্দু অধিকারীর সর্বক্ষণের সঙ্গী, তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। গুলিতে ঝাঁজরা হয়ে যান যুবক। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। পরবর্তীতে তদন্তভার হাতে পায় সিবিআই। এখনও পর্যন্ত চন্দ্রনাথ খুনে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। তবে নেপথ্যে কে বা কারা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছেই। নন্দীগ্রাম উপনির্বাচনে সেই চন্দ্রনাথের মা হাসিরানি রথকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর মনোনয়ন পেশের দিনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু।  

এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন চন্দ্রনাথ খুনের নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আমার কাছে যা খবর আছে তাতে ঘটনার পিছনে ভাইপো গ্যাং রয়েছে। সুপারি কিলারদের ২ কোটি টাকা দেওয়া হয়েছে। আমি ডায়মন্ড হারবারের অনেক লোকের কল রেকর্ডিং শুনেছি। তবে এখন মামলা বিচারাধীন তাই বেশি কিছু বলব না।” দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে ঋতপন্থী তৃণমূলের বিধায়ক মদন মিত্র বলেন, “একেবারে প্রমাণ ছাড়া তো মুখ্যমন্ত্রীর কোনও কথা বলার কথা নয়।  যদি সত্যি এটা হয়ে থাকে এর থেকে দুঃখের কিছু হয় না। মনে রাখতে হবে সত্যি চেপে রাখা যায় না।”  

You might also like!