West Bengal

3 years ago

মুণ্ডেশ্বরী নদীতে প্রবল জলস্রোত! বিচ্ছিন্ন ৪০ হাজার মানুষ

Mudeswari River
Mudeswari River

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সকালে হাওড়ার আমতায় মুণ্ডেশ্বরী নদীতে আচমকা জল বেড়ে যাওয়ায় বিপাকে পড়েন প্রায় ৪০ হাজার বাসিন্দা। ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে নদীর জল হঠাৎই বেড়ে যায় প্রশাসনের দাবি। জলের তোড়ে ভাঙে তিনটি বাঁশের সেতু। এর জেরে সকাল থেকেই আমতার দ্বীপাঞ্চল ভাটোরার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দুর্ভোগে পড়েছেন দীপাঞ্চলের হাজার হাজার বাসিন্দা। যদিও দ্রুত এই সমস্যা মেটানোর পাশাপাশি বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন।  

জেলা প্রশাসন সূত্রে খবর, শুক্রবার সকালে আমতা জয়পুর থানার কুলিয়া ঘাটে অস্বাভাবিক মাত্রায় জল বেড়ে যায়। প্রবল জলস্রোতে মুণ্ডেশ্বরীর নদীর উপর কুলিয়া, গায়েনপাড়া এবং টাকিপাড়ায় বাঁশের সেতু ভেঙে গিয়েছে। এ ছাড়া, হুগলি জেলায় আর একটি বাঁশের সেতুও একই ভাবে ভেঙে গিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন আমতার ভাটোরা দীপাঞ্চলের হাজার হাজার মানুষ। 

You might also like!