Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Travel

2 years ago

Chilapata Forest : গরমের ছুটি শেষের আগেই ঘুরে আসুন 'চিলাপাতা'! খরচ নাম-মাত্র! জানলে অবাক হবেন

Visit 'Chilapata' before the end of the summer holidays!
Visit 'Chilapata' before the end of the summer holidays!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভরা পর্যটনের মরশুমে ফাঁকা চিলাপাতা। জুন মাসের ১৫ তারিখ থেকে বন্ধ হয়ে যাবে জঙ্গল। শেষের পথে গরমের ছুটিও। তার আগেই চিলাপাতা ভ্রমণের আমন্ত্রণ জানালেন পর্যটন ব্যবসায়ীরা। আলিপুরদুয়ার জেলা সদর থেকে ২০ কিমি দূরে ডুয়ার্সের একটি অন্যতম পর্যটন কেন্দ্র চিলাপাতা। হাসিমারা থেকে গেলে ১০০ টাকার মধ্যে ঘুরে নিতে পারবেন চিলাপাতা।ডুয়ার্সের অন্যতম বড় বনাঞ্চল এই চিলাপাতা ফরেস্ট। দীর্ঘ তার পরিসর। তোর্সা নদীর পাড়ে রয়েছে এই চিলাপাতা ফরেস্ট।এ ছাড়াও অনেক ছোট বড় নদী রয়েছে।

চিলাপাতার গহীন জঙ্গলের সবটা একদিনে দেখে শেষ করা যায় না। এতটাই বড় এই জঙ্গল। গাইডরাও সব জায়গা ঘুরিয়ে শেষ করতে পারে না। পর্যটকদের সংখ্যাও এখানে অনেকটা কম। চিলাপাতার জঙ্গলের একটা বড় ইতিহাস রয়েছে। এই জঙ্গলকে বলা হয়ে থাকে কোচ রাজাদের মৃগয়াক্ষেত্র।এখানে তাঁরা শিকার করতে আসতেন। কোচরাজার সেনাপতি ছিলেন চিল্লা। তিনি চিলের মতো ছোঁ মেরে শত্রু নিধন করতে পারতেন। তাঁর নামেই এই অরণ্যের নাম রাখা হয়েছিল চিলাপাতা।

রেঞ্জ অফিস থেকে পারমিট করিয়ে তবে এই জঙ্গলে প্রবেশ করা যায়। তবে এবারে শান্ত, স্নিগ্ধ চিলাপাতা জঙ্গল থেকে মুখ ফিরিয়েছেন পর্যটকরা। কপালে হাত ব্যবসায়ীদের। বর্ষার মুখে বন্ধ হবে জঙ্গল। তার আগে সকল পর্যটন ব্যবসায়ীরা পর্যটকদের কাছে আর্জি রেখেছেন চিলাপাতা ঘুরে দেখার। খুব কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। আলিপুর দুয়ার স্টেশনে নেমে গাড়িতে পৌঁছে যাবেন হোটেল! এক প্রকার হোম স্টের মতোই ব্যবস্থা! সেই সঙ্গে আরামদায়ক থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকছে এখানে! জন প্রতি খুব বেশি হলে এক দিনের থাকা খাওয়া খরচ ১২০০ থেকে ১৫০০ টাকায় পেয়ে যাবেন! এর থেকেও সস্তা হোটেল আছে! গুগল সার্চ করে যেকোনও হোটেল বা হোম স্টে বুক করতে পারবেন! একেবারে খালি পেয়ে যাবেন!

You might also like!