Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

History of Odisha: বাংলা ও ওড়িশার সীমানায় অবস্থিত এই রাজবাড়ি, যা অনেক ইতিহাসের সাক্ষী!

Laxmannath Mahashay Palace
Laxmannath Mahashay Palace

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলা এবং ওড়িশা সীমানা লাগোয়া, বর্তমানে ওড়িশা রাজ্যের অধীন এই রাজবাড়ি শুধু ইতিহাস গবেষকদের কাছে ঐতিহাসিক এক আখড়া নয়, বরঞ্চ  ভ্রমণপিপাসু মানুষের কাছে এক অন্যতম ডেস্টিনেশন। তবে নেপথ্যে রয়েছে মোগল ও পাঠানের যুদ্ধের এক ইতিহাস প্রসিদ্ধ কাহিনী। স্বাভাবিকভাবে গরমের ছুটিতে কোথাও থেকে ঘুরে আসার পরিকল্পনা করলে ঘুরে দেখতে পারেন বাংলা সীমানায় থাকা এই সুপ্রাচীন রাজবাড়ি। জানতে পারবেন নানা ইতিহাস। বিশাল বিশাল খিলান যুক্ত এই রাজবাড়ি, সাদা ধবধবে রাজবাড়ির রুচি ও সংস্কৃতি মিল রয়েছে বাংলার সঙ্গে।   

পশ্চিমবঙ্গের খুব কাছেই এক প্রাচীন জনপদ লক্ষণনাথ। সুবর্ণরেখা নদীর তীরবর্তী এই এলাকার এককালে ছিল ব্যবসা-বাণিজ্যের বন্দর। এখান থেকেই চলত ব্যবসা। ইংরেজ শাসনের আগে তৎকালীন বাংলার অন্তর্গত জলেশ্বর এবং সংলগ্ন এলাকায় মোগল পাঠানের যুদ্ধের সময় এই লক্ষণনাথ এলাকায় সুবর্ণরেখা নদীকে কেন্দ্র করে চলতো ব্যবসা বাণিজ্য। পরবর্তীতে ১৫৭৫ সালের পর পাঠানদের যুদ্ধে পরাস্ত করে মোগলরা। এরপর, বন্যার কারণে জলেশ্বর থেকে অনতিদূরে এবং সুবর্ণরেখা নদীর অন্তর্গত বাণিজ্য কেন্দ্র থেকে অর্থ তোলার জন্য মানসিংহ এই লক্ষণনাথে একটি পরিবারকে প্রতিষ্ঠা করেন। রাজবাড়িটি মোগল স্থাপত্য অনুসরণে নির্মিত সামনে বিশাল মাঠ, মোগল ভাবনায় যাকে বলা হয় দেওয়ান-ই-আম। প্রধান প্রবেশ পথ দিয়ে  ভেতরে প্রবেশ করলে চারদিক ঘেরা মহলের মাঝখানে বিশাল উঠোন। পেছনের দিকে রয়েছে অন্দরমহল। এখানে যারা বসতি স্থাপন করেছিলেন তাদের পদবী রায়, তাই ওড়িশা সরকার এটিকে রায় মহাশয় প্যালেস বলে চিহ্নিত করেছেন। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…