Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Travel

2 years ago

Monsoon Weekend Short Trip: এখানে মেঘের মধ্যেই বাস! বর্ষায় ঘুরে আসুন সিকিমের এই গ্রামে! হাতের মুঠোয় আসবে চলে কাঞ্চনজঙ্ঘা

Singhik Village , North Sikkim
Singhik Village , North Sikkim

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শান্ত, নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য, প্রকৃতির অনাস্বদিত রূপের স্বাদ নিতে হলে আসতেই হবে ছুজাচেন। উচ্চতা ৩৫০০ ফুট।বরফে ঢাকা গ্যাংটক থেকে সিংঘিকের মোটামুটি দূরত্ব ৫৮ কিমি।

বর্ষাকালে ডুয়ার্স থেকে পাহাড় সেজে ওঠে প্রকৃতির সবুজ রঙে। এ রঙে মিলিয়ে যেতে চান আপনারা? এক টুকরো শান্তিপূর্ণ এবং স্বপ্নপুরীর সন্ধান পেতে চলে আসতে হবে সিংঘিক-এ। সত্যিই একটুকরো স্বর্গই বটে! এখানে মূলত লেপচা সম্প্রদায়ের বাস। তাঁদের  ঘরবাড়ি,ঐতিহ্য একেবারে কাছ থেকে পরখ করে দেখতে পাবেন  দু-একদিন কাটালেন এবং তেনসিং মনেস্ট্রির স্নিগ্ধতা নিশ্চিতভাবেই মন জয় করবে! এই অফবিট গ্রামে একবার আসলে সেই স্মৃতি আজীবন থেকে যাবে মনে। টিংচিম-এর শতাব্দী প্রাচীন বুদ্ধ মন্দির এবং মার্তাম লেক আপনাকে ভীষণই মুগ্ধ করবে। 

তা যেখানে যাবেন সেখানের গন্তব্যের খোঁজ তো পেলেন! এবার এখানে যাবেন কেমন করে? নিউ জলপাইগুড়ি থেকে সিংঘিকের দূরত্ব ১৪৫ কিমি। যেতে সময় লাগে মোটামুটি ৬-৭ ঘণ্টা। গাড়িভাড়া প্রায় ৬৫০০-৭০০০ টাকা লাগবে আর গ্যাংটক থেকে গাড়িভাড়া প্রায় ৩৫০০ টাকা কম-বেশি!

রাত কাটাতে হলে প্রতি পর্যটকের থাকা-খাওয়া সহ খরচ পড়তে পারে প্রায় ১৮০০ টাকার মতো। বর্ষায় সবুজসুন্দরীর ছোঁয়া পেতে চট করে ঘুরে আসতে পারেন এই সিংঘিক থেকে। 


You might also like!