Breaking News
 
Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

 

Sikkim Destination: কম বাজেটেও জমে উঠবে মধুচন্দ্রিমা—দেখে নিন পাহাড়ের সেরা ৫ রোম্যান্টিক ঠিকানা

Budget-Friendly Winter Honeymoon Destinations in Sikkim
Budget-Friendly Winter Honeymoon Destinations in Sikkim

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গ্রীষ্ম হোক বা শীত—সিকিম বছরের সব মরসুমেই পর্যটকদের কাছে সমান জনপ্রিয়। হিমালয়ের কোলে অবস্থিত এই রাজ্যের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত আবহাওয়া এবং নিস্তব্ধ পরিবেশ দম্পতিদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। তাই শীতের মরসুমে ছাদনাতলায় বসা নতুন দম্পতিদের কাছে সিকিম হতে পারে আদর্শ মধুচন্দ্রিমার গন্তব্য। কম বাজেটেও যে দম্পতিরা একটি সুন্দর ও স্মরণীয় হানিমুন কাটাতে চান, তাদের জন্য সিকিমের কয়েকটি স্থান একেবারেই উপযুক্ত।

চালামথাং: দক্ষিণ সিকিমের এই ছোট্ট গ্রাম যেন প্রকৃতির স্বর্গরাজ্য। শীতকালীন মরশুমে আরও এক অন্য রূপধারণ করে চালামথাং। হোক কনকনে হাড় কাঁপানো ঠান্ডা, তবুও সিকিমের এই ছোট্ট গ্রাম যেন ভুলিয়ে দেয় শহুরে সমস্ত স্ট্রেস। চালামথাংয়ের প্রধান আকর্ষণ প্রায় ১৬০ বছরের পুরনো এক কুটির। বাঁশ, ঘাস আর গাছের ডালে তৈরি এই কুটির সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে পাহাড়ের ঢালে। পার্বত্যবাসের নির্মাণশৈলী উপভোগ করার পর চলে যেতে পারেন বান জাখরি গিরিকন্দর। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে এখানে ঘণ্টা চারেকের মধ্যে পৌঁছে যাবেন।

ইয়ুমথাং: উত্তর সিকিমের ছোট্ট পাহাড়ি গ্রাম। লাচুং থেকে সোজা চলে যাতে পারেন ইয়ুমথাংয়ে। তুষারাবৃত উপত্যকায় বলিউড তারকার মতো রোম্যান্স করতে চাইলে ইয়ুমথাং ভ্যালি সেরা অপশন। এখান থেকে ঘুরে নেওয়া যায় জিরো পয়েন্ট। লাচুংও দারুণ সুন্দর। ইয়ুমথাংয়ের বুক চিরেই বয়ে গিয়েছে পার্বত্য নদী। সেই রূপও নয়নাভিরাম। তবে উত্তর সিকিমের এই গ্রামে যেতে চাইলে লেখানকার অনুমতি আবশ্যক। গ্যাংটক থেকে ৪-৫ ঘণ্টার রাস্তা। শেয়ার ট্যাক্সিতে চলে যেতে পারেন।

জঙ্গু: এটিও উত্তর সিকিমে। এখান থেকে লিংজা জলপ্রপাত, লিংডেম উষ্ণ প্রস্রবণ, লিংথেম বৌদ্ধমঠ, তিংভং গ্রামে অনায়াসে ঘুরে আসতে পারেন। লেপচা জনজাতির বাস এখানে। যেমন শান্ত, নিরিবিলি, তেমনই প্রকৃতি এই গ্রামকে ঢেলে সাজিয়ে। গ্যাংটক থেকে ভায়া মঙ্গন হয়ে জঙ্গু যেতে হবে।

ইয়াকসম: সিকিমের পশ্চিমপ্রান্তে অবস্থিত এই পাহাড়ি গ্রাম। ইয়াকসমও পর্যটকদের কাছে বেশ পছন্দের। আর শীতকাল হলে তো কথাই নেই। ট্রেক করতে চাইলে ইয়াকসম দারুণ অপশন। গোয়েচা লা ট্রেক অনেকে এখান থেকেই শুরু করেন। এখানে অবস্থিত পুরনো বৌদ্ধ মন্দির থেকে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্যের ৩৬০ ডিগ্রি ভিউ পাবেন। 

গুরুদোংমা: শেষপাতে উত্তর সিকিমের এই লেকের কথা না বললেই নয়। শীতকালে বরফের চাদরে ছাকা থাকে গুরুদোংমার হ্রদ। গ্যাংটক থেকে ভায়া লাচেন হয় এখানে যেতে হয়। শেয়ার ট্যাক্সি বুক করেও যেতে পারেন এখানে। তবে জেনে রাখা ভালো, সিকিমের এই গন্তব্যগুলিতে যাওয়ার জন্য কিন্তু আগাম অনুমতি প্রয়োজন। সেক্ষেত্রে হোমস্টে কিংবা হোটলের সঙ্গে যোগাযোগ করলে তাঁরাই ব্যবস্থা করে দেন অধিকাংশ সময়ে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…