Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Travel

2 years ago

Monsoon Travel Destination: বৃষ্টির নানা রূপ দেখতে হাজির হন জোড়া হ্রদের গ্রামে

Monsoon Travel Destination (Symbolic Picture)
Monsoon Travel Destination (Symbolic Picture)

 

জোড়পোখরি

দার্জিলিং মানেই টাইগার হিল বা কাঞ্চনজঙ্ঘা নয়। মল রোডের জনস্রোতেও গা ভাসাতে চান না। বিখ্যাত কোনও ক্যাফেতে বৃষ্টির সোঁদা গন্ধ মাখানো বিকেল কাটাতে যদি ভাল না লাগে তা হলে ঘুরে আসতে পারেন জোড়পোখরি থেকে। নেপালি ভাষায় ‘পোখরি’ কথার অর্থ হল হ্রদ এবং ‘জোড়’ কথার মানে দুই। দার্জিলিং থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে লেপচাজগতের কাছে অবস্থিত ছোট্ট এই গ্রাম। এখানকার মূল আকর্ষণ যমজ দু’টি হ্রদ। এখানে লোকজনের আনাগোনা কম। তাই আশপাশে খুব বেশি হোটেল বা হোম স্টে নেই। তাই মনের মানুষটির সঙ্গে বৃষ্টিভেজা রাত কয়েকটা রাত এখানে কাটানো যেতেই পারে। সারা রাত গাছের পাতা থেকে ঘরের চালে জল পড়ার ছন্দে হারিয়ে যেতেই পারেন এখানে।

শিলিগুড়ি থেকে জোড়পোখরি যাওয়ার রাস্তাটিও অদ্ভুত সুন্দর। ঘন সবুজের মাঝে চা-বাগান ঘেঁষে দুধিয়া এবং মিরিক হয়ে পৌঁছে যেতে পারেন জোড়পোখরিতে। সমতল থেকে প্রায় ৭,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে, আবহাওয়া অনুকূল থাকা চাই। চাইলে দার্জিলিঙের আশপাশের পরিচিত জায়গাগু্লি ঘুরে আসতেই পারেন। ভারত-নেপাল সীমান্ত থেকে জোড়পোখরি মাত্র ২০ কিলোমিটার। চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন।

কী ভাবে যাবেন?

কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি করে জোড়পোখরি পৌঁছে যাওয়া যায় সহজেই। আকাশপথে বাগডোগরা পৌঁছে সেখান থেকেও গাড়ি করে জোড়পোখরি যেতে পারেন।

You might also like!