Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Technology

2 years ago

আমজনতার জন্য ভারতে সস্তা দামে লঞ্চ হতে পারে Redmi A3x

Redmi A3x
Redmi A3x

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত মার্চ মাসে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে রেডমি তাদের A সিরিজের অধীনে পরবর্তী বাজেট স্মার্টফোন, Redmi A3x লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও তখনও এর স্পেসিফিকেশন সম্পর্কে কোনও বিশদ তথ্য জানা যায়নি, তবে এখন এক সুপরিচিত টিপস্টারের সৌজন্যে Redmi A3x ফোনের প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

টিপস্টার পারস গুগলানী প্যাশনেটগীক্স সাইটের মাধ্যমে Redmi A3x ফোনের মার্কেটিং পোস্টার শেয়ার করেছেন।

ডিজাইনের দিক থেকে আপকামিং Redmi A3x ফোনটি অনেকটা আগের Redmi A3 ফোনটির মতোই।

এই দুটি ফোনের স্পেসিফিকেশনের ক্ষেত্রেও অনেকটাই মিল দেখা গেছে।

লিক অনুযায়ী কোম্পানি তাদের Redmi A3x ফোনটি গ্রীন এবং গ্রে কালারে লঞ্চ করতে পারে।

ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এবং ডুয়েল রেয়ার ক্যামেরা সহ বড় সারকুয়াল ক্যামেরা মডিউল থাকতে পারে।

ফোনটির ফ্রন্ট প্যানেলে ওয়াটার ড্রপ নচ সহ ফ্ল্যাট ডিসপ্লে দেখা গেছে। এই ফোনের ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন দেওয়া হবে।

জানিয়ে রাখি নতুন লিকে টিপস্টার দাম সম্পর্কে জানাননি, তবে এই ফোনটি 7 বা 8 হাজার টাকার রেঞ্জে পেশ করা হতে পারে।

Redmi A3x ফোনের স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: Redmi A3x ফোনে 6.71 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 90Hz রিফ্রেশ রেট এবং স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 3 যোগ করা হতে পারে।

প্রসেসর: মার্কেটিং পোস্টার অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে Redmi A3x ফোনে প্রসেসিঙের জন্য Unisoc T603 প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি Redmi A3 ফোনে MediaTek Helio G36 চিপসেট দেওয়া হয়েছিল।

স্টোরেজ: Redmi A3x ফোনে 3GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। এর সঙ্গে virtual RAM ব্যাবহার করে ফোনটিতে 4GB পর্যন্ত RAM বাড়ানো যেতে পারে।

ক্যামেরা: এই ফোনে রেয়ার ক্যামেরা সেটআপে LED ফ্ল্যাশ এবং 8MP প্রাইমারি সেন্সরের সঙ্গে আরেকটি সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

ওএস: Redmi A3x ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হতে পারে।

অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, ডুয়েল সিম 4জি, ওয়াইফাই, ব্লুটুথের মতো ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।


You might also like!