Breaking News
 
Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ

 

Viral: কুমিরের সাথে খেলা করছে তরুণী, আস্পর্ধা দেখে চমকে যাবেন!

Crocodile
Crocodile

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- এমন সাহস কিন্তু খুব একটা দেখা যায় না। একটা বিরাট কুমিরের সঙ্গে খেলা করা তো যে সে কথা নয়! সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিও দেখে অবাক নাগরিক মহল (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দুরন্ত বার্তা)। অনেকে আবার আঁতকে উঠছেন এই বলে—কুমিরটা যদি হামলা করত! অনেক অবশ্য কুমিরের সঙ্গে তরুণীর ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছেন। সত্যিই তো এমন ঘটনা খুবই চমকে দেওয়ার মতো।

ইন্সটাতে পোষ্ট হয়েছে ওই আশ্চর্য ভিডিও। তাতে দেখা যাচ্ছে বিশাল আকারের একটি কুমির জলের নিচে সাঁতার কাটছে। হঠাৎই পিছন থেকে সাঁতার কেটে এগিয়ে আসেন স্বল্পবসনা এক তরুণী। শুধু তাই নয়, উভচর এই সরীসৃপটিকে স্পর্শও করতে দেখা গিয়েছে তরুণীকে। যা দেখে বিস্মিত নেটদুনিয়া। অনেকেই চমকে গিয়েছেন কুমির ও তরুণীর যুগলবন্দি দেখে। কেউ কেউ আবার মজা করেছেন। এক নেটইজেন মজার ছলে মন্তব্য করেছেন, “গরিব একটা কুমিরের পাশে হিংস্র ও বিপজ্জনক প্রাণীকে দেখলাম।" ঘটনাটা যে খুবই বিপজ্জনক তাতে কোনো সন্দেহ নেই।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…