Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Offbeat and viral

3 years ago

Crocodile Fighting: দুই কুমিরের লড়াই ! সে এক রক্তারক্তি কান্ড

Crocodile Fighting (File Picture)
Crocodile Fighting (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কুমির যে বড়ো ভয়ঙ্কর প্রাণী তা নিয়ে কোনো সংশয় নেই। খাদ্য সংগ্রহের জন্য তারা বাঘ,সিংহ থেকে শুরু করে মানুষকে পর্যন্ত আক্রমণ করে। কিন্তু দুটি কুমির পরস্পর লড়াইয়ের ময়দানে নেমেছে এই দৃশ্য সত্যি বিরল। কিন্তু এমনি একটি ঘটনা ভাইরাল হয়েছে। অবাক বিস্ময়ে তাকিয়ে দর্শকেরা। জলের নিচে থাকা এই প্রাণীর সঙ্গে পাল্লা দেওয়া সহজ নয়। বহুবার পুকুরে জল খেতে আসার সময় কুমিরের সঙ্গে অন্যান্য প্রাণীদের আক্রমণের ভিডিয়ো ভাইরাল হয়েছে। কখনও হরিণ, আবার কখনও মহিষ। তবে এবার এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে আপনি শিউরে উঠবেন। এক ভয়াবহ দৃশ্য বলা যায়।

ভিডিয়োটিতে একটি কুমির আরেকটি কুমিরকে আক্রমণ করতে দেখা যাচ্ছে। এর আগে হয়তো কখনও এমন ভিডিয়ো সামনে আসেনি। দু’টি কুমির একে অপরের সঙ্গে যেভাবে লড়াই করছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োতে উভয় কুমিরকে একে অপরকে আক্রমণ করতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে দুজনেই যেন একে অপরকে মেরে ফেলবে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দু’টি কুমির একে অপরকে কামড়ে ধরছে। এইভাবে আক্রমণ ও প্রতিআক্রমণ কিছুক্ষণ চলার পরে অবশ্য দুজনেই যুদ্ধ থেকে বিরত হয়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এতদিন অন্য প্রাণীর সঙ্গে কুমিরের লড়াই ভাইরাল হত। এবার তারা নিজেরাই লড়াই শুরু করেছে।” এছাড়াও আরো অজস্র মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স।

You might also like!