Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Assistant Loco Pilot Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য খুশির বাণী রেলের তরফে! হাজারেরও বেশি শূন্যপদ

Recruitment in Railway (File Picture)
Recruitment in Railway (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর ঘোষণা করল রেল দপ্তর। ১ লক্ষ ৫০ হাজার নিয়োগ সম্পন্ন হওয়ার পর এবার ৫ হাজার ৬৯৬ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগের পথে হাঁটছে রেল। এই নিয়ে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ indianrailways.gov.in-এ দেওয়া হয়েছে। নির্দেশিকা দেখে নিয়ে ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে আবেদন করতে বলেছে রেল।

রেল মন্ত্রকের ওই তথ্য অনুযায়ী, মধ্য রেলে ২৮ হাজারের বেশি, পূর্ব রেলে ৩০ হাজার, পূর্ব-মধ্য রেলে ১৪ হাজার, ইস্ট কোস্ট রেলে ১০ হাজার, মেট্রো রেলে হাজার খানেক, উত্তর রেলে ৩৮ হাজার, উত্তর-মধ্য রেলে ১৮ হাজার, উত্তর-পূর্ব রেলে ১৪ হাজার, উত্তর-পূর্ব সীমান্ত রেলে ১৫ হাজার, উত্তর-পশ্চিম রেলে ১৫ হাজার, দক্ষিণ রেলে ২২ হাজার, দক্ষিণ-মধ্য রেলে ১৭ হাজার, দক্ষিণ-পূর্ব রেলে ১৭ হাজার, দক্ষিণ-পশ্চিম রেলে ৮ হাজার, দক্ষিণ-পূর্ব মধ্য রেলে ৬ হাজার, পশ্চিম রেলে ৩০ হাজার, পশ্চিম মধ্য রেলে ১১ হাজার ও অন্য বিভাগে ১২ হাজারের বেশি পদ খালি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…