Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Life Style News

1 week ago

Relationship Alert: ভালোবাসার নামে চাপ নয় তো? সন্তানের জীবনে অজান্তেই কীভাবে সমস্যার কারণ হয়ে ওঠেন বাবা-মায়েরা... জেনে নিন বিস্তারিত

Love or Pressure? Parenting Insights
Love or Pressure? Parenting Insights

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাবা-মায়েরা কখনই সন্তানের ক্ষতি চান না—এই কথা একশো শতাংশ সত্য। সন্তানের ভালো থাকা, নিরাপত্তা আর ভবিষ্যৎ গড়ে তোলাই তাঁদের জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু বাস্তব জীবনে অনেক সময়ই দেখা যায়, অজান্তে কিংবা অতিরিক্ত ভালোবাসার বশেই বাবা-মায়ের কিছু আচরণ সন্তানের ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এমনকি বহু সংসার ভাঙার নেপথ্যেও যে অভিভাবকদের ভূমিকা থাকে, তা অস্বীকার করার উপায় নেই। তাই কয়েকটা বিষয়টা মাথায় না রাখলেই নয়, চলুন আজ জেনে নিন সেগুলোই।


১. সন্তান বিয়ে করার পরও বাবা-মায়ের মন বুঝতে চায় না যে, তাঁরা বড় হয়েছে। তাঁদের নিজেদের একটা ব্যক্তিগত জীবন হয়েছে। সেখানে কী চলছে, তার খুঁটিনাটি তথ্য বাবা-মায়েদের জানার প্রয়োজনই নেই। ফলত অভ্যাসবশত ছেলে-মেয়ের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়েন তাঁরা, এমন কিছু মন্তব্য করেন বা পরামর্শ দেন, যা সন্তানদের দাম্পত্যে চিড় ধরায়।

২. দাম্পত্যে অশান্তি খুব স্বাভাবিক বিষয়। ছোটোখাটো নানা বিষয়ে মতানৈক্য লেগেই থাকে। এরমাঝে অভিভাবকেরা জড়িয়ে পড়লেই সমস্যা চরম আকার নিতে বাধ্য। বাবা-মায়েদের বোঝা উচিত, সঙ্গীর সঙ্গে সন্তানের টুকটাক অশান্তিতে নিজেদের জড়ানো ভালো তো নয়ই বরং ক্ষতিকর। তাই অভিভাবকেরা চেষ্টা করুন এধরনের কাজ না করার। তবে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে বিষয়টা আলাদা‌।

৩. সন্তানেরা ছোটবেলায় বাবা-মায়ের কথা শুনে চলে। এটা ভীষণ স্বাভাবিক। কিন্তু বিয়ের পর সর্বদা সত্যিই সম্ভব নয়। কারণ, অন্য একটা মানুষের দায়িত্ব থাকে তাঁর কাঁধে। তাঁকে ভালো রাখা, খুশি রাখাটাই একটা সময়ে প্রায়োরিটি লিস্টের উপরে চলে আসে। এদিকে বাবা-মায়েরা চেষ্টা করেন ছেলেবেলার মতো নিজেদের মতামত প্রাপ্তবয়স্ক সন্তানের উপরে চাপিয়ে দেওয়ার। আপনার সঙ্গেও এটা হচ্ছে বুঝতে পারলেই সতর্ক হন।

৪. অনেকসময় দেখা যায় ছেলে বা মেয়ের জীবনসঙ্গীকে নিয়ে নানারকম অভিযোগ থাকে বাবা-মায়েদের। না বুঝেই তা প্রকাশ্যে বলে ফেলেন তাঁরা। অনেকক্ষেত্রে আপত্তিকর মন্তব্য করেন। যা সন্তানের দাম্পত্য জীবনে চিড় ধরায়।

৫. সন্তানকে তাঁর সঙ্গীর সঙ্গে নিজের মতো করে সময়কাটা দেওয়াটাও বাবা-মায়েদের দায়িত্বের মধ্যে পড়ে। তাঁদের একসঙ্গে বেরতে দিতে হবে। লাঞ্চ-ডিনারে গিয়ে সময় কাটাতে দিতে হবে। একান্তযাপনের সময়ও অনেকক্ষেত্রেই অভিভাবকেরা ঢুকে পড়ার চেষ্টা করেন। যা দাম্পত্যের জন্য ক্ষতিকর। উপরের ঘটনার অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে সতর্ক হন এখনই। বাবা-মায়ের কিছু এইধরণের আচরণ প্রশয় দেবেন না। 

You might also like!