Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

1 week ago

Dilip Ghosh: পশ্চিমবঙ্গে গুন্ডা, অপরাধী ও মাফিয়ারা রাজত্ব করছে, তোপ দিলীপ ঘোষের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ২ ফেব্রুয়ারি : কলকাতার গোলপার্কে গন্ডগোলের ঘটনায় তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে গুন্ডা, অপরাধী ও মাফিয়ারা রাজত্ব করছে। রবিবার রাতে রবীন্দ্র সরোবর থানা এলাকার গোলপার্কের কাঁকুলিয়া রোডে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। চলে গুলি। বোমাবাজির অভিযোগও ওঠে। এমনকি পুলিশের গাড়িও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এই অশান্তির সমালোচনা করে সোমবার সকালে দিলীপ ঘোষ বলেন, "সমগ্র পশ্চিমবঙ্গে গুন্ডা, অপরাধী এবং মাফিয়ারা রাজত্ব করছে। পুলিশও তাদের সাথে যোগসাজশে আছে এবং সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। ফলস্বরূপ, তারা নিজেদের মধ্যে জমি নিয়ে লড়াই করে, জনসাধারণের দুর্ভোগ ডেকে আনে, ঘরবাড়ি ধ্বংস করে এবং নিরীহ মানুষকে হত্যা করে। এই সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণের বাইরে। যতক্ষণ এই সরকার ক্ষমতায় থাকবে, ততক্ষণ এসব বন্ধ করার কোনও সম্ভাবনা নেই।"

You might also like!