kolkata

8 hours ago

Crackdown in Kolkata: ফের সক্রিয় ইডি, কলকাতার একাধিক স্থানে অভিযান কেন্দ্রীয় এজেন্সির

ED raids multiple places in Kolkata
ED raids multiple places in Kolkata

 

কলকাতা, ১ এপ্রিল : ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে কলকাতার একাধিক জায়গায় অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতে চলছে তল্লাশি। এ ছাড়াও, বালিগঞ্জের এক সংস্থার অফিসেও হানা দিয়েছে ইডি। সোনা পাপ্পুর বাড়ি ছাড়া দক্ষিণ কলকাতার আরও পাঁচটি জায়গায় ইডি হানা দিয়েছে। আর্থিক তছরুপে মামলায় বালিগঞ্জের ‘সান এন্টারপ্রাইস’ নামে এক সংস্থার অফিসেও অভিযান চালাচ্ছেন ইডি-র আধিকারিকেরা। তবে এই সংস্থার সঙ্গে সোনা পাপ্পুর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তল্লাশি চালানোর কারণ এখনও স্পষ্ট নয়।

You might also like!