Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

7 months ago

Tree Care Alert: গাছ ছাঁটার আগে সাবধান! ভুল ঋতু বা ভুল পদ্ধতিতে ছাঁটাই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ

Tree Care
Tree Care

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গাছের ফলন বাড়াতে বা আকার ঠিক রাখতে প্রুনিং অপরিহার্য। তবে অনেক সময় আমরা না বুঝেই গাছের মূল ডাল বা 'লিডার ব্রাঞ্চ' কেটে ফেলি, যা গাছের বৃদ্ধিতে বাধা দেয়। ছাঁটাইয়ের সময় সবসময় খেয়াল রাখতে হবে যেন ডালটি ৪৫ ডিগ্রি কোণে কাটা হয়, যাতে বৃষ্টির জল সেখানে জমে পচন না ধরায়। এ ছাড়া, ভোঁতা কাঁচি বা মরচে ধরা যন্ত্রপাতি ব্যবহার করা বড় ভুল; এতে গাছের কাটা অংশে ছত্রাক সংক্রমণ হতে পারে। মনে রাখবেন, গাছের মোট ডালপালার এক-তৃতীয়াংশের বেশি একবারে ছাঁটাই করা উচিত নয়, এতে গাছ 'শক' পেতে পারে।

যন্ত্র: গাছের কাণ্ড বা প্রশাখা ছাঁটা মানে তা কিন্তু হাতের সাহায্যে ভাঙা নয়। বরং ধারালো কাঁচির ব্যবহারে তা করতে হয়। প্রুনিং-এর জন্য নানা রকম সরঞ্জাম পাওয়া যায়। ব্যবহারের আগে দেখা দরকার, তাতে ময়লা বা ছত্রাক আছে কি না। না হলে অপরিচ্ছন্ন সরঞ্জাম থেকেও গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে।

ছাঁটাইয়ের ধরন: গাছ মুড়িয়ে ছেঁটে দেওয়া যেমন ঠিক নয় তেমনই খুব কম ছাঁটলেও হবে না। প্রুনিং-এর উদ্দেশ্য গাছটিকে নির্দিষ্ট আকার দেওয়া, ফুল-ফলের সংখ্যা বৃদ্ধি। বেশি ছাঁটলে গাছ মারা যেতে পারে।

কোণ বরাবর না কাটা: ডালপালা ছাঁটার সময় তা সোজা কাটলে চলে না, কারণ তা দিয়ে বৃষ্টির জল ঢুকে গাছের ক্ষতি হতে পারে। শাখা-প্রশাখা নির্দিষ্ট কোণে বা হেলিয়ে কাটলে জল জমতে পারে না। এটাই সঠিক পন্থা।

You might also like!