kolkata

3 years ago

West Bengal Weather : পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি!শীতের মধ্যেই রাজ্যে লাগাতার বৃষ্টির সম্ভাবনা

Western storm frowns! Chance of incessant rains in the state during winter
Western storm frowns! Chance of incessant rains in the state during winter

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইতি মধ্যেই শীত ধিমে তালে ব্যাটিং শুরু করেছে বঙ্গে, এর ই মধ্যে হাওয়া অফিসের নতুন আপডেট, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তৈরী হচ্ছে নিম্নচাপ, যার জেরে রাজ্যে লাগাতার বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে রাজ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন দেখা দিতে পারে।   

সূত্রের খবর, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে মনে করা হচ্ছে আগামী সপ্তাহে ব্যাপক পরিবর্তন আসবে রাজ্যে, যদি ও আগামী ২-৩ দিন আবহাওয়ার তেমন কোনো বড়ো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।  

অন্য দিকে  দক্ষিণ আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ এলাকাটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ৮ ডিসেম্বর সকালের মধ্যে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে সেই ঘূর্ণিঝড়ের পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। রবিবার আই এম ডি জানায়, ৫ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।   

হাওয়া অফিসের পাওয়া তথ্য অনুযায়ী, আগামী মঙ্গল বুধবার নাগাদ কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলির আকাশ আংশত মেঘলা থাকতে পারে হালকা বৃষ্টির ও সম্ভাবনা থাকছে, যার জেরে কমতে পারে দিনের তাপমাত্রাও।  

You might also like!