kolkata

3 years ago

Train cancellation : শিয়ালদা-রানাঘাট শাখায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত স্থগিত পূর্ব রেলের

train cancel
train cancel

 

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি  : আগামীকাল ২০ ফেব্রুয়ারি থেকে থেকে ১ মার্চ পর্যন্ত শিয়ালদহ-রানাঘাট শাখার একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করল রেল কর্তৃপক্ষ। নৈহাটি ও রানাঘাটের মধ্যে তৃতীয় লাইনের কাজ এবং ইন্টারলকিংয়ের কাজ পরে করা হবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ‘নৈহাটিতে ইন্টারলকিং কাজের জন্য ২০ ফেব্রুয়ারি থেকে পূর্ব রেলের যে ট্রেনগুলি বাতিল করা হয়েছিল, সেটি আপাতত স্থগিত করা হচ্ছে। কোনও ট্রেন বাতিল হচ্ছে না। নির্ধারিত সময় মেনেই সব ট্রেন চলবে। সময়সূচিরও কোনও পরিবর্তন হবে না। সাধারণ মানুষের কোনও অসুবিধা হবে না।’

উল্লেখ্য পূর্ব রেলের তরফে জানানো হয়েছিল, আগামীকাল ২০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নৈহাটি-রানাঘাট শাখায় ২২২টি লোকাল ট্রেনের মধ্যে ২৫ জোড়া ট্রেন বাতিল করা হবে। এর মধ্যে ২১ জোড়া লোকাল ট্রেন বাতিল হবে ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। একইসঙ্গে, ২০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি সময় পর্বে ১৩ টি এক্সপ্রেস ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছিল।



You might also like!