Breaking News
 
Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড Rahul Gandhi :‘দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’, রাহুলকে তোপ গেরুয়া শিবিরের

 

Game

1 hour ago

Premier League: সিটির হারের মধ্য দিয়ে বিদায় নিলেন গুয়ার্দিওলা

Pep Guardiola
Pep Guardiola

 

ম্যানচেস্টার, ২৫ মে : স্বপ্নের মতো শুরু, কিন্তু শেষটা হলো হতাশায় মোড়া। রবিবার রাতে অ্যাস্টন ভিলার গতির সামনে অসহায় আত্মসমর্পণ করে পেপ গুয়ার্দিওলার দল শেষ পর্যন্ত ২-১ গোলের হারের তেতো স্মৃতি নিয়েই মরসুম শেষ করল। ম্যাচের মাঝপথে আবেগঘন বিদায় নেন বের্নার্দো সিলভা ও জন স্টোনস। গার্ড অব অনার আর দর্শকদের করতালিতে মাঠ ছাড়ার সময় সিলভার চোখে জল দেখা যায়। ডাগআউটে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী কোচ গুয়ার্দিওলাও। ৩৮ ম্যাচ শেষে ৭৮ পয়েন্ট নিয়ে লিগে রানার্সআপ হিসেবেই মরসুম শেষ করল সিটি। একই সঙ্গে শেষ হলো গুয়ার্দিওলার এক গৌরবময় অধ্যায়।

You might also like!