
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তৃণমূল নেতা তথা প্রোমোটার রাজু নস্করের আরও দুটি বহুতলকে ঘিরে নোটিস জারি করল কলকাতা পুরসভা। বারোয়ারিতলা রোড ও ইস্ট কুলিয়ারের দুটি বহুতলে এই নোটিস দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। বাড়ি ছেড়ে যেতে হতে পারে আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে বহু পরিবার, বিশেষ করে প্রবীণদের। কী হবে আগামী দিনে, তা নিয়েই অনিশ্চয়তায় রয়েছেন স্থানীয়রা।
তৃণমূল নেতা ও প্রোমোটার রাজু নস্করের আরও দুটি বহুতলে নোটিস জারি করেছে কলকাতা পুরসভা। বারোয়ারিতলা রোড ও ইস্ট কুলিয়া রোডের দুটি টাওয়ারে মোট ১৬টি ফ্ল্যাট রয়েছে। পুরসভার নোটিস ঘিরে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে দুটি ফ্ল্যাটে থাকা দুই বৃদ্ধা চরম অনিশ্চয়তায় ভুগছেন। তাঁদের জমিতেই বহুতল নির্মাণ করা হয়েছিল বলে জানা গিয়েছে। এখন সেই নির্মাণ বেআইনি ঘোষণা হওয়ায় কী করবেন বুঝে উঠতে পারছেন না তাঁরা। একজন হৃদরোগে আক্রান্ত, অন্যজন স্বামীহারা। এর মধ্যেই রাজু নস্করের একাধিক বেআইনি নির্মাণে বুলডোজার চালিয়েছে পুরসভা, পাঠানো হয়েছে আরও নোটিসও।
বহুতলে ফের নোটিস, বেলেঘাটায় রাজু নস্করের অফিসে বিক্ষোভ স্থানীয়দের। তৃণমূল নেতা তথা প্রোমোটার রাজু নস্করের অফিসের সামনে বিক্ষোভ। বেলেঘাটায় রাজু নস্করের ঘনিষ্ঠকে মারধর, বিক্ষোভ। নোটিসের পর তালাবন্ধ রাজু নস্করের অফিস। ২৫-৩০ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট নিয়েছি, কিন্তু কাগজ পাইনি, অভিযোগ স্থানীয়দের। রাজু নস্করের আরও দু'টি আবাসনে নোটিস কলকাতা পুরসভার। গতকালও তৃণমূল নেতা রাজু নস্করের দু'টি বেআইনি নির্মাণে বুলডোজার চলেছে। আজ রাজ্য নস্করের এক ঘনিষ্ঠকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তিকে চড়-থাপ্পর মারেন কয়েকজন। তাঁকে চলে যেতে বলা হয় এলাকা থেকে।
স্থানীয়দের অনেকের অভিযোগ, ২৫-৩০ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেও কাগজ পাননি তাঁরা। কেউ আবার বলেছেন, এলাকায় রীতিমতো 'দাদাগিরি' চালাতেন তৃণমূল নেতা রাজু নস্কর। প্রশাসনে অভিযোগ জানাতেও ভয় পেতেন স্থানীয়দের একাংশ। গতকাল রাজু নস্করের ৫টি সম্পত্তিতে কলকাতা পুরসভা নোটিস পাঠিয়েছিল। আজ আরও ৩টি সম্পত্তিতে নোটিস পাঠিয়েছে পুরসভা। সোমবার সকালে রাজু নস্করের তালাবন্ধ অফিসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। একাধিক বহুতল রয়েছে সেখানে। সবই রাজু নস্কর এবং তাঁর সঙ্গীসাথীদের। স্থানীয়দের অনেকেরই অভিযোগ, হয় নোটারি করে, নয় চুক্তি করে তাঁদের তুলে দেওয়া হয়েছে। কোনও বহুতল তৈরির কাজ চলছে। কোনওটায় হয়ে গিয়েছে রং। এদিকে অনেক ফ্ল্যাটেরই মিউটেশন হয়নি, রেজিস্ট্রি হয়নি এমন অভিযোগ উঠেছে।
অন্যদিকে তৃণমূল বিধায়ক জাভেদ খানের অফিসেও নোটিস টাঙিয়েছে কলকাতা পুরসভা বেআইনি নির্মাণের অভিযোগ, তৃণমূল বিধায়কের অফিসে পড়ল নোটিস। তৃণমূল বিধায়ক জাভেদ খানের অফিসেও নোটিস টাঙাল কলকাতা পুরসভা। তিলজলায় কসবার তৃণমূল বিধায়কের অফিসে পড়ল নোটিস। বেআইনি নির্মাণের অভিযোগ, ডাকা হল শুনানিতে।
