West Bengal

1 hour ago

Bengal Weather: দহনজ্বালা কমছেই না, বুধের পর দক্ষিণবঙ্গে বাড়তে পারে ঝড়-বৃষ্টি

Heatwave to Storm Shift
Heatwave to Storm Shift

 

কলকাতা, ২৫ মে : কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে অসহ্য দহনজ্বালা কমছেই না। মাত্রাতিরিক্ত গরমে দুর্বিষহ অবস্থা। পশ্চিমের জেলাগুলিতে গরমের দাপট আরও বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ মে পর্যন্ত গরম থেকে সেভাবে রেহাই মিলবে না। তবে, ২৭ থেকে ২৯ মে-র মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট বাড়বে। আগামী ৩ দিনের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। গরম ও অস্বস্তিকর পরিবেশ থাকবে। আর্দ্রতার জন্যই এই অস্বস্তি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে, ২৭ তারিখের পর বদলাবে আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, উত্তরবঙ্গে ২৭ তারিখের পর কমবে বৃষ্টি। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি।

You might also like!