Entertainment

1 hour ago

Saina’s Summer Vibes: গরমে পুলসাইডে ‘জলপরী’ সাইনা! কুল লুকে মুগ্ধ নেটদুনিয়া

Saina Chatterjee
Saina Chatterjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাইরে তপ্ত রোদ, শহরজুড়ে গরমের দাপট। আর সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় যেন আলাদা করে উষ্ণতা বাড়ালেন টলিপাড়ার তরুণ অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়।সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, “Summer evenings demand this!” অর্থাৎ গরমের সন্ধ্যায় এমন কিছুটা স্বস্তির মুহূর্ত যেন খুবই প্রয়োজন। ছবিতে দেখা যাচ্ছে, নীল জলের মাঝে আরাম করে সময় কাটাচ্ছেন সাইনা। ভেজা চুল, চোখে স্টাইলিশ সানগ্লাস এবং মুখে মিষ্টি হাসি— সব মিলিয়ে একেবারে ফ্রেশ ও কুল ভাইবস। ছবি পোস্ট হতেই প্রশংসায় ভরে যায় কমেন্ট বক্স। কেউ লিখেছেন “জলপরী”, কেউ আবার বলছেন “টলিউডের আগামী দিনের স্টাইল আইকন”। পর্দার বাইরের এই গ্ল্যামারাস অবতার দর্শকদের কাছে আরও একবার আলাদা করে জনপ্রিয় করে তুলেছে সাইনাকে।


বর্তমানে জনপ্রিয় বাংলা ধারাবাহিক  ‘কনে দেখা আলো’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। অল্প সময়ের মধ্যেই অভিনয় দক্ষতায় দর্শকদের নজর কেড়েছেন সাইনা। এর আগে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক দিয়েই অভিনয় জগতে যাত্রা শুরু হয়েছিল তাঁর। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দেন এই তরুণী অভিনেত্রী। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষাও দিয়েছেন তিনি। ব্যস্ত শুটিংয়ের মাঝেও পড়াশোনার জন্য বেছে নিয়েছেন হোম স্কুলিং। পরিবার, অভিনয় এবং নিজের স্বপ্ন— সবকিছু সুন্দরভাবে সামলে এগিয়ে চলেছেন সাইনা। টেলিভিশনের পরিচিত মুখের বাইরেও সোশ্যাল মিডিয়ায় তাঁর এই স্টাইলিশ উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, অভিনয়ের পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও নিজের আলাদা পরিচয় তৈরি করতে প্রস্তুত অভিষেক-কন্যা।


You might also like!