Breaking News
 
CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের

 

West Bengal

1 hour ago

Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা

Chief Minister and Suvendu Adhikari at the second cabinet meeting at Nabanna.
Chief Minister and Suvendu Adhikari at the second cabinet meeting at Nabanna.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই শুভেন্দু অধিকারী রাজ্যে সপ্তম পে কমিশনে সিলমোহর দিলেন। সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর এ কথা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তবে ডিএ নিয়ে কোনও আলোচনা হয়নি বলে তিনি জানান, যদিও তা এজেন্ডায় রয়েছে। সরকারি এই সিদ্ধান্তে খুশি রাজ্যের কর্মীরা।

ছাব্বিশের নির্বাচনের আগে থেকে ডিএ ক্ষতে জর্জরিত ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। বিজ্ঞপ্তি জারি হলেও প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর কাছে এখনও পৌঁছয়নি ডিএ-র টাকা। তারই মাঝে ভোটপ্রচারের মঞ্চ থেকে অমিত শাহ-সহ পদ্মশিবিরের একাধিক নেতা-মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে কার্যকর হবে সপ্তম পে কমিশন। তার ফলে বেতন পরিকাঠামোয় বদল আসবে।

গত ৪ মে প্রকাশিত ভোটের ফলাফল অনুযায়ী রাজ্য সরকারের পালাবদল হয়েছে। প্রথমবার বাংলার ক্ষমতায় আসে বিজেপি সরকার। গত ৯ মে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের উপস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর মুখ্যমন্ত্রী। তারই অংশ হিসাবে দায়িত্ব গ্রহণের ৯ দিনের মাথায় দ্বিতীয় বৈঠকে সপ্তম পে কমিশনে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। সেই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মন্ত্রী অগ্নিমিত্রা পল।

সাধারণত ১০ বছর অন্তর কেন্দ্র ও রাজ্য পে কমিশন গঠন করে। রাজ্যে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। রাজ্য মন্ত্রিসভা সপ্তম পে কমিশনে সিলমোহর দেওয়ার পর বেতন বৃদ্ধির অঙ্ক নিয়েও চলছে জল্পনা। কারণ, পে কমিশনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র ও রাজ্যের সামঞ্জস্য রাখলে ফিটমেন্ট ফ্যাক্টর থাকবে ২.৯১ থেকে ৩.১৫-এর মধ্যে। তার ফলে বর্তমানে যার বেসিক ১৮ হাজার টাকা, তা বেড়ে হতে পারে ৫২ হাজার থেকে ৫৬ হাজারের মধ্যে। ফলে সপ্তম পে কমিশন কার্যকর হওয়ায় রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য খুলল তা বলাই বাহুল্য।


You might also like!