Breaking News
 
Abhishek Banerjee : শান্তিনিকেতনে অভিষেকের বাড়িতে পুলিশি তৎপরতা, মনিটর নিয়ে গেল কলকাতা পুলিশ Neet-UG 2026 : ‘ওরা কোনও শিক্ষাই নেয়নি’, নিট প্রশ্নপত্র ফাঁসে ফের তোলপাড়, এনটিএ-কে আক্রমণ সুপ্রিম কোর্টের Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য

 

kolkata

3 years ago

Kolkata News : চেতলায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত তিনটি ঝুপড়ি

Fire at Chetla
Fire at Chetla

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : কলকাতার চেতলার লকগেট সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে তিনটি ঝুপড়ি। বুধবার সকাল ১০টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা নাগাদ চেতলার লক গেটের হনুমান মন্দিরের কাছে বস্তিতে আগুন লাগে। প্রথমে একটি ঝুপড়িতে আগুন লাগে, ক্রমে তা আশেপাশের অন্য ঝুপড়িগুলিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘটনার খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় একে একে দমকলের তিনটি ইঞ্জিন।

স্থানীয়দের দাবি, দমকল কর্মীরা আসার আগে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্তরা জানান, ঝুপড়ি ঘরের মধ্যে তকাঁদের খাবার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল। আগুন লাগার ফলে সব পুড়ে গিয়েছে। এমনকি নথিপত্র যা ছিল তাও অগ্নিকাণ্ডের ফলে পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

ফিরহাদ হাকিম জানান, তিনটে ঘর পুড়ে গিয়েছে। পাড়ার ছেলেরা তৎপরতার সঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। মেয়র জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ পুরসভার তরফ থেকে দেখা হবে এবং সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে পুরসভার তরফে। অন্যদিকে কীভাবে এদিন আগুন লাগল তা স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা।

You might also like!