Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

4 months ago

J. P. Nadda: সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছে ভারত, জে পি নাড্ডা

Union Health Minister JP Nadda
Union Health Minister JP Nadda

 

জেনাভা, ২০ মে : গুনমানসম্পন্ন ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার সুযোগ প্রসারিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। জেনেভায় অনুষ্ঠিত ৭৯-তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেন, "‘সরকারের সম্মিলিত’ এবং ‘সমগ্র সমাজের’ সমন্বিত দৃষ্টিভঙ্গিকে ভিত্তি করে ভারত গুনমানসম্পন্ন ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার সুযোগ প্রসারিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এর জন্য আমরা ১ লক্ষ ৮৫ হাজার স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র স্থাপন করেছি, যেগুলো হলো আয়ুষ্মান আরোগ্য মন্দির। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ৮৮ কোটিরও বেশি স্বতন্ত্র ডিজিটাল স্বাস্থ্য পরিচয় তৈরি করে ভারতের জাতীয় ডিজিটাল স্বাস্থ্য পরিমণ্ডলকে শক্তিশালী করছে, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য রেকর্ড এবং নিরবচ্ছিন্ন চিকিৎসা ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করে।"

জে পি নাড্ডা আরও বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরকারী সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে ভারত সম্প্রতি ‘ভারতের জন্য স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশল’ চালু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নির্ভর করে নৈতিক ও মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আমাদের সম্মিলিত ক্ষমতার উপর। জেনেরিক ওষুধের ক্ষেত্রে নেতৃত্বের জন্য ভারত ‘বিশ্বের ঔষধালয়’ হিসেবে পরিচিত। সংহতির চেতনায়, আসুন এই সম্মেলন নীতিকে বাস্তবে এবং সম্মিলিত দায়িত্বকে সকলের জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যতে রূপান্তরিত করতে এগিয়ে যাই।"

You might also like!