Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

4 months ago

PM Modi :সুইডেনে বাঙালি সংস্কৃতির উচ্ছ্বাস, অভ্যর্থনায় আপ্লুত হয়ে প্রশংসা করলেন মোদি

PM Modi
PM Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:সুইডেন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাঙালি ঐতিহ্যে স্বাগত জানান প্রবাসী বাঙালিরা। সেই অভ্যর্থনায় মুগ্ধ হয়ে এক্স হ্যান্ডেলে বাঙালি সংস্কৃতির প্রশংসা করেন মোদি। তিনি বলেন, “বিশ্বজুড়ে বাঙালি সংস্কৃতির জনপ্রিয়তা রয়েছে।” এদিন সুইডেন সরকার প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’-এ ভূষিত করে।

সুইডেনের হোটেলে ভারতের প্রধানমন্ত্রীকে পিতলের বরণডালা দিয়ে বরণ করেন প্রবাসী বাঙালিরা। চলে উলুধ্বনিও। এমন অভ্যর্থনা পেয়ে এক্স হ্যান্ডেলে বাংলায় মোদি লিখেছেন, “সারা বিশ্বেই বাঙালি সংস্কৃতি অত্যন্ত জনপ্রিয়। সুইডেনও এর ব্যতিক্রম নয়। আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী (উলফ) ক্রিস্টারসনের উপস্থিতিতে, গৌরবোজ্জ্বল বাঙালি সংস্কৃতির এক অনবদ্য নমুনা প্রদর্শিত হয়েছে।” উল্লেখ্য, নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময়েও উঠে আসে পশ্চিমবঙ্গের ভোটপ্রচারে মোদির ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ। বাংলায় বিজেপির জয়ের পরেই মোদির ইউরোপ সফরেও বাঙালিয়ানার ছোঁয়া বিষয়টি তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, রবিবার গোথেনবার্গের বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সুইডেনের প্রধানমন্ত্রী ক্রিস্টারসন। চলতি সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে ক্রিস্টারসনের সঙ্গে বৈঠক করেন মোদি। এদিনই সুইডেনের সর্বোচ্চ সম্মান ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’-এ সম্মানিত করা হয় তাঁকে। এটি মোদির ৩১তম আন্তর্জাতিক সম্মান প্রাপ্তি। বর্তমান সম্মানটি একজন রাষ্ট্রপ্রধানকেই সাধারণত দেওয়া হয়।

You might also like!