Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

3 weeks ago

Surendranath Law College: উপস্থিতির হার নিয়ে উত্তপ্ত সুরেন্দ্রনাথ ল কলেজ! রাতভর ঘেরাও ভাইস প্রিন্সিপাল, আলো-জলও বন্ধের অভিযোগ

Protest at Surendranath Law College in Kolkata
Protest at Surendranath Law College in Kolkata

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  উপস্থিতির হারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সুরেন্দ্রনাথ ল কলেজে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে রাতভর ঘেরাও করে রাখা হয় ভাইস প্রিন্সিপাল মহম্মদ তারান্নুমকে। অভিযোগ, ঘেরাও চলাকালীন তাঁর ঘরের বাইরে আলো ও জলের ব্যবস্থাও ছিল না। এদিকে ভাইস প্রিন্সিপালের ঘরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও কলেজেই আটকে রয়েছেন ভাইস প্রিন্সিপাল। 

সম্প্রতি সুরেন্দ্রনাথ ল কলেজের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পড়ুয়ারা পরীক্ষায় বসতে পারবেন না। পরবর্তীকালে বিধায়ক তথা আইনজীবী কৌস্তুভ বাগচি কলকাতার সুরেন্দ্রনাথ আইন কলেজের ফর্ম ফিলাপ নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে ময়দানে নামেন। তিনি জানান, ৭৫ শতাংশের কম উপস্থিতি থাকা পড়ুয়ারা, উপস্থিতির ব্যাপারে সেলফ ডিক্লারেশন দিয়ে পরীক্ষায় বসতে পারবেন।  কিন্তু ফর্মপূরণের দিন উপস্থিতির হার কম থাকা নিয়ে জটিলতা তৈরি হয়। ঠিক হয় অন্তত ৪০ শতাংশ উপস্থিতির হার থাকতেই হবে।  সেক্ষেত্রে দেখা যায়, ৯০০ জনের মধ্যে ৬০০ জনই বসতে পারবে না পরীক্ষায়। একটি সেমেস্টারে ১৮০ জনের মধ্যে ১৪৪ জনেরই উপস্থিতি ৪০ শতাংশের নিচে। সমস্যা কাটাতে বৃহস্পতিবার কৌস্তুভ বাগচির সঙ্গে বৈঠকে বসেন কর্তৃপক্ষ ও পড়ুয়ারা। তারপরেই সেলফ ডিক্লারেশন নিয়ে পরীক্ষায় বসতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

তাতেও সমস্যা মেটেনি। উপস্থিতির হার নিয়েই বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে কলেজ। পরীক্ষায় বসার দাবিতেই উপাধ্যক্ষকে রাতভর আটকে রাখা হয়। ছিল না জল-আলো। রাতভর অন্ধকারেই নিজের ঘরে আটকে থাকেন ভাইস প্রিন্সিপাল। বাইরে চলতে থাকে বিক্ষোভ। এপ্রসঙ্গে ভাইস প্রিন্সিপাল বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়কে চিঠি দেওয়া হয়েছে। তাঁর দাবি, আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।  

 

You might also like!