Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

2 weeks ago

CM Suvendu Adhikari: ১৪ সেপ্টেম্বরের আগেই শেষ সেন্সাসের প্রথম পর্ব! সাফল্য তুলে ধরে কী বললেন শুভেন্দু?

CM Suvendu Adhikari on Census 2026
CM Suvendu Adhikari on Census 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নির্ধারিত সময়সীমার আগেই জনগণনার প্রথম পর্বের কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ১৬ অগস্ট থেকে রাজ্যে শুরু হয়েছিল ‘হাউস লিস্টিং ব্লক’ বা বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ। এই পর্বের কাজ শেষ করার জন্য ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারিত ছিল। তবে তার আগেই গোটা প্রক্রিয়া শেষ হয়েছে বলে বুধবার X হ্যান্ডলে জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী লেখেন, নির্ধারিত সময়ের আগেই প্রথম পর্বের কাজ শেষ হওয়া রাজ্য সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তাঁর কথায়, “এই সাফল্য রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মাইলফলক।” 

রাজ্যে মোট ১,৭৩,০৬৬টি হাউস লিস্টিং ব্লক রয়েছে। জেলা, মহকুমা, ব্লক, পুরনিগম এবং পুরসভা—সব এলাকাতেই প্রথম পর্যায়ের তথ্য সংগ্রহের কাজ শেষ। রাজ্যে প্রত্যাশিত প্রায় ৩ কোটি ৬৯ লক্ষ বাড়ির মধ্যে ৩ কোটি ৬৮ লক্ষ ৩০ হাজার ১৫০টি বাড়ির তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ, লক্ষ্যমাত্রার প্রায় ৯৯.৭ শতাংশ কাজ শেষ। এই বিশাল কর্মযজ্ঞের নেপথ্যে তৃণমূল স্তরের কর্মীদের ভূমিকার কথা আলাদা করে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘হাজার হাজার এনুমারেটর ও সুপারভাইজার প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে বাড়ি বাড়ি গিয়েছেন। তথ্য সংগ্রহ করেছেন।’ পাহাড় থেকে সমতল —বাদ যায়নি কোনও অংশই। জনগণনার কাজে জেলা প্রশাসনের আধিকারিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও, পুর কমিশনার এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা লাগাতার সমন্বয় রেখে কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন।’ 

এই কাজে সাধারণ মানুষের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এনুমারেটরদের প্রয়োজনীয় তথ্য দিয়ে নাগরিকদের সহযোগিতাই এই সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন তিনি। নির্ধারিত সময়ের আগেই প্রথম পর্বের তৃণমূল স্তরের কাজ শেষ হওয়ায় পরবর্তী ধাপের প্রস্তুতিও আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ১৬ অগস্ট থেকে প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। প্রায় ১ লক্ষ ২৫ হাজার এনুমারেটার ও বিপুল সংখ্যক সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন। আগামী বছরের অর্থাৎ ২০২৭-এর ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। 

https://x.com/SuvenduWB/status/2100155608192209213?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100155608192209213%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=

You might also like!