kolkata

3 years ago

Aadhar Card : বিপুল আধার কার্ড উনুনে পোড়ানোর সময় হাতেনাতে ধৃত ১, উদ্ধার বস্তাবন্দী কার্ড

Aadhaar Card
Aadhaar Card

 

উত্তর ২৪ পরগণা, ৮ এপ্রিল : একগুচ্ছ আধার কার্ড পুড়িয়ে নষ্ট করার অভিযোগে আটক করা হল এক ব্যক্তিকে। ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল হাজার হাজার আধার কার্ড। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভার অন্তর্গত আটুলিয়া এলাকার ঘটনা।

সূত্রের খবর, গৌরাঙ্গ সেন নামে এক ব্যক্তিকে শুক্রবার রাতে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রথমে তাঁর উনুনের পাশে আধার কার্ড দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেগুলি পোড়ানো হচ্ছিল বলে অভিযোগ। পরে পুলিশকে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে যান আধিকারিকেরা। ঘরে ঢুকতেই দেখা যায়, বস্তাবন্দি অবস্থায় পড়ে রয়েছে আরও অনেক আধার কার্ড। সরকারি নথি কীভাবে ওই ব্যক্তি বাড়িতে এনে রাখলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কেনই বা তিনি ওগুলো পোড়াচ্ছিলেন? সেটাও স্পষ্ট নয়।অভিযুক্তকে আটক করে নিয়ে যায় হাবরা থানার পুলিশ।

You might also like!