kolkata

54 minutes ago

Local Train: শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল, ব্যস্ত সময়ে যাত্রীভোগান্তি

Local  Train Services Disrupted
Local Train Services Disrupted

 

কলকাতা, ১৩ মে : ব্যস্ত সময়ে ট্রেন চলাচল ব্যহত শিয়ালদহ-বনগাঁ শাখায়। বুধবার সকালে দমদম স্টেশনে ঢোকার আগে পর পর দাঁড়িয়ে পড়ে শিয়ালদহগামী একাধিক লোকাল ট্রেন। এর ফলে অসুবিধার সম্মুখীন হন যাত্রীরা। অনেকেই ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে থাকেন। যাত্রীরা জানিয়েছেন, বুধবার সকালে যে বারাসত লোকালের ৮.৫০ মিনিটে দমদম স্টেশনে ঢোকার কথা ছিল, সেটি মাঝপথে প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে ছিল।

এরপর ডাউন লাইনে পর পর দাঁড়িয়ে যায় বেশ কয়েকটি ট্রেন। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের আগে দাঁড় করিয়ে দেওয়া হয় বনগাঁ-শিয়ালদহ মাতৃভূমি লোকালকেও। যাত্রীদের একাংশের অভিযোগ, কী কারণে এই দুর্ভোগ, রেলের তরফে তা জানানো হয়নি। ব্যস্ত সময়ে সমস্যার মধ্যে পড়েন যাত্রীরা।

You might also like!