Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Zelensky :আমেরিকা সফরে আরও সাহায্যের আশ্বাস পেলেন জেলেনস্কি

Zelensky
Zelensky

 

ওয়াশিংটন ডিসি  : আরও সহায়তার আশ্বাস নিয়ে মার্কিন সফর সফর শেষ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । রাশিয়ার বাহিনী ইউক্রেনে পূর্ণ-মাত্রার আক্রমণ শুরুর পর এটি ওয়াশিংটনে তার দ্বিতীয় সফর।  হোয়াইট হাউস ক্যাবিনেটের সামনে সংক্ষিপ্ত মন্তব্যে জেলেনস্কি ওয়াশিংটনে তার আলোচনাকে ফলপ্রসূ এবং শক্তিশালী বলে আখ্যা দেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আক্রমণ শুরু থেকে এই পর্যন্ত সময়ের উল্লেখ করে তিনি বলেন, এই ৫৭৫ দিনের জন্য আপনাদের ধন্যবাদ। আমেরিকান লোকজনকে ধন্যবাদ। এতদিন ধরে তারা আমাদের সঙ্গে, ইউক্রেনীয়দের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে, আমাদের সবার সঙ্গে রয়েছেন। জেলেনস্কি বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক ঘোষিত ১২৮ মিলিয়ন বা ১২ দশমিক ৮ কোটি ডলারের নতুন সামরিক সহায়তার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, এটিই এখন আমাদের সৈন্যদের দরকার। এই প্যাকেজকে খুব শক্তিশালী প্যাকেজ বলে আখ্যা দেন তিনি।

জো বাইডেন এই সহায়তার অনুমোদনে নিজের প্রেসিডেন্সিয়াল ড্রডাউন ক্ষমতা ব্যবহার করেন। তিনি বলেন, আজ, আমি আরও কামান, আরও গোলাবারুদ, আরও অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্রসহ ইউক্রেনে মার্কিন সুরক্ষা সহায়তার পরবর্তী ধাপ অনুমোদন করেছি। পরের সপ্তাহে আমেরিকার আব্রাম ট্যাঙ্কগুলো ইউক্রেনে সরবরাহ করা হবে।  

You might also like!