International

2 years ago

Zelensky arrived in Japan : জি৭ সম্মেলনে যোগ দিতে জাপানের পৌঁছলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

Ukrainian President Volodymyr Zelensky  (File Picture)
Ukrainian President Volodymyr Zelensky (File Picture)

 

হিরোশিমা, ২০ মে : জি৭ সম্মেলনে যোগ দিতে জাপানের হিরোশিমায় গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার স্থানীয় সময় বিকেলে তিনি সেখানে পৌঁছান।

টুইটারে জেলেনস্কি লিখেছেন, জাপান। জি৭। ইউক্রেনের বন্ধু ও মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। তিনি জানান, ইউক্রেনের বিজয়ের জন্য নিরাপত্তা ও বর্ধিত সহযোগিতা নিয়েই এই বৈঠক। জেলেনস্কি লেখেন, আজ থেকে শান্তি আরও কাছাকাছি আসবে।

জি৭ সম্মেলনের সাইডলাইনে বিশ্বনেতাদের কয়েকজনের সঙ্গে জেলেনস্কির দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। এই নেতাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


You might also like!