International

2 years ago

Twitter bird death: ডব্লুডব্লুএফ-র মতে ,টুইটার পাখির অভিযোজনেই লুকিয়ে রয়েছে বন্যপ্রাণ রক্ষার বার্তা

Twitter bird (Symbolic Picture)
Twitter bird (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ধনকুবের ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার কয়েক মাসের মধ্যেই টুইটারের প্রতীক পরিবর্তন করা হয়। টুইটারের নীল পাখি বদলে যায়  ‘এক্স’-এ। এহেন প্রতীক বদলে যাওয়া নিয়ে আলোচনা শুরু হয় নানা মহলে। প্রতীক বদলের ঘটনাকে অনেকেই পাখির ‘মৃত্যু’ হয়েছে বলে সমালোচনা করেছিলেন। 

 তবে টুইটারের প্রতীক বদলের ঘটনা এই প্রথম নয়। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে নাম না বদলালেও ইলনের হাতে যাওয়া পর্যন্ত মোট চার বদলেছে টুইটারের প্রতীক। নীল পাখির আকার আদল সবই বদলেছে।এবার টুইটারের প্রতীকের অভিযোজনে বন্যপ্রাণ রক্ষার বার্তা খুঁজে পেল একটি সংস্থা।

ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার’-এর জার্মানির শাখা সম্প্রতি বন্যপ্রাণ রক্ষার একটি সতর্ক বার্তা জারি করেছে। যেমনটা এই ধরনের সংস্থাগুলি হামেশাই করে থাকে। তবে সতর্ক করার জন্য এই মুহূর্তে দুনিয়া জুড়ে আলোচনা হওয়া টুইটারের প্রতীক বদলের ছবিই বেছে নিয়েছে তারা। ২০০৬ সালে প্রথমে টুইটারের প্রতীক ছিল ডানা ছাড়া পাখি। ক্রমশ সে পাখি ডানা মেলেছে। তার চোখ ফুটেছে। পক্ষবিস্তার করেছে নীল পাখি। ২০০৬ সালের পর ২০০৭, ২০০৯, ২০১০ এবং শেষ ২০১২ সালে বদলায় টুইটারের প্রতীক। তার ১১ বছর পর আবার বদলাল সেই চিহ্ন। তবে ১৭ বছর বয়সি পাখিটি আর নেই। তার বদলে রয়েছে একটি কাটা চিহ্ন বা ‘এক্স’।বর্তমানে য টুইটারের নতুন নাম ও বটে। 

টুইটার ব্যবহারকারী রা যেমন 'এক্স' কে পাখির মৃত্যুর সঙ্গে তুলনা করেছে,তেমন জার্মানির ডব্লিউডব্লিউএফ-ও  আবার এটিকে পাখির জন্ম বড় হওয়া এবং মৃত্যুর সঙ্গে তূলনা করে বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিয়েছে।

You might also like!